ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ১২:০৫:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ১২:০৫:০৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ দল। এবার লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামবে টাইগাররা। এই সিরিজ জিতে ওয়ানডে হারের ক্ষত ভুলে যেতে চায় টাইগাররা। তবে কাজটা সহজ হবে না বলেই মানছেন দল অধিনায়ক লিটন দাস। নিজেদের শেষ পাঁচ টি-টোয়েন্টি ম্যাচে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। ব্যক্তিগত পারফরম্যান্সেও বেশ খারাপ সময় কাটাচ্ছেন লিটন। ওয়ানডে সিরিজে নিজেকে হারিয়েছেন ছন্দ থেকে। শেষ আট ইনিংসে একবারও দুই অঙ্ক ছুঁতে পারেননি। চারবার আউট হয়েছেন শূন্য রানে। তাই সিরিজের শেষ দুই ম্যাচে জায়গাও হারাতে হয়েছে একাদশ থেকে। পাল্লেকেলেতে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এই অধিনায়ক বলেন, ‘টি-টোয়েন্টি সিরিজ টি-টোয়েন্টি সিরিজের জায়গায়ই আছে। এটা আলাদা সংস্করণ। আমরা সবাই জানি এই সংস্করণে কেমন খেলতে হয়। সেই অনুযায়ী মাঠে ভালো কিছু করার চেষ্টা করব।’ ওয়ানডে সিরিজে না খেলার কারণ জানিয়ে লিটন বলেন, ‘ওয়ানডেতে ভালো খেলতে পারিনি বলেই বেঞ্চে ছিলাম। তখন ভেবেছি এই সময়টা টি-টোয়েন্টির প্রস্তুতিতে কাজে লাগাই।’ প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে সিরিজে এগিয়ে রাখছেন লিটন। তার ভাষায়, ‘নিজেদের মাঠে শ্রীলঙ্কা ভালো দল, অভিজ্ঞতাও বেশি। তাদের কিছু রহস্য বোলার আছে, বোলিং আক্রমণও বেশ ভালো। আমাদের সেটা মোকাবিলা করেই ভালো খেলতে হবে। টি-টোয়েন্টি এমনই, নির্দিষ্ট দিনে কয়েকজন ভালো খেললেই ফল ঘুরে যায়।’

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।