ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

খালেদা জিয়ার কবরে শেষ শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে মানুষের অবিরাম স্রোত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০১-২০২৬ ০৪:১২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৬ ০৪:১২:০৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
খালেদা জিয়ার কবরে শেষ শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে মানুষের অবিরাম স্রোত সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে শুক্রবার সকাল থেকেই রাজধানীর জিয়া উদ্যানে মানুষের ব্যাপক সমাগম দেখা গেছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ ফুল, দোয়া ও শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে সেখানে উপস্থিত হন।
 

সরেজমিনে দেখা যায়, জিয়া উদ্যানের প্রবেশমুখ থেকে শুরু করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর পর্যন্ত দীর্ঘ সারিতে মানুষ দাঁড়িয়ে আছেন। সংসদ ভবনের সামনের সড়ক, বেইলি ব্রিজসহ আশপাশের এলাকায়ও ভিড় লক্ষ্য করা যায়। নারী-পুরুষ নির্বিশেষে আগত মানুষের চাপ সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করতে দেখা গেছে। কবর প্রাঙ্গণ ও আশপাশে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করছেন।
 

এর আগে খালেদা জিয়ার নাতনি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা কবর জিয়ারত করেন। এরপর দলীয় নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষ পর্যায়ক্রমে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া-মোনাজাতে অংশ নেন।
 

কবর প্রাঙ্গণে উপস্থিত অনেককে নীরবে চোখের পানি ফেলতে দেখা যায়। কেউ কবর জিয়ারত করছেন, কেউ দাঁড়িয়ে ফাতেহা পাঠ করছেন, আবার কেউ প্রার্থনায় অংশ নিচ্ছেন। সার্বিক পরিবেশ ছিল শোকাবহ ও সংযত।
 

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আজ দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। জুমার নামাজের পর তাঁর রুহের মাগফেরাত কামনায় মসজিদগুলোতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
 

গত ৩১ ডিসেম্বর বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।