ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

আইনের শাসন নিশ্চিত হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব: সিইসি নাসির উদ্দিন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ১২:৫২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ১২:৫৪:৪৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
আইনের শাসন নিশ্চিত হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব: সিইসি নাসির উদ্দিন ছবি সংগৃহীত

আইনের শাসন প্রতিষ্ঠিত হলে দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব—এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার অভিযোগ থেকে বেরিয়ে এসে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণ করাই এখন তাদের লক্ষ্য।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের এক বৈঠকে এসব কথা বলেন সিইসি। বৈঠকে তিনি নির্বাচনী ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেন।

সিইসি বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে। এই জায়গায় কোনো ব্যর্থতার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তারা সঠিকভাবে কাজ না করলে পুরো ব্যবস্থাটিই অকার্যকর হয়ে পড়বে।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, তাদের কাজের ওপরই নির্বাচন ব্যবস্থার কার্যকারিতা নির্ভর করে। সিস্টেম সচল ও কার্যকর রাখার দায়িত্ব মাঠ প্রশাসনের, আর এ দায়িত্ব সম্মিলিতভাবে পালন করতে হবে। দায়িত্বে অবহেলা হলে কর্তৃপক্ষের কার্যক্রমও বাধাগ্রস্ত হবে বলে তিনি সতর্ক করেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন প্রমাণ করতে চায় যে তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম। এ জন্য আইনের শাসন নিশ্চিত করা জরুরি এবং আইন ও বিধি সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করতে হবে। আইন ও বিধিমালার আলোকে দায়িত্ব পালন করলে নির্বাচন কমিশন মাঠপর্যায়ের কর্মকর্তাদের পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।