ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

কমেছে সার্বিক ও খাদ্য মূল্যস্ফীতি: জুনে নতুন তথ্য জানাল বিবিএস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৮:৫৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৮:৫৩:১৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
কমেছে সার্বিক ও খাদ্য মূল্যস্ফীতি: জুনে নতুন তথ্য জানাল বিবিএস ছবি: সংগৃহীত
গত জুন মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি ও খাদ্য মূল্যস্ফীতি উভয়ই কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সোমবার (৭ জুলাই) সংস্থাটি এই তথ্য প্রকাশ করে।
 
বিবিএসের তথ্যানুযায়ী, জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৮ শতাংশে, যা মে মাসে ছিল ৯ দশমিক ০৫ শতাংশ। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ১ দশমিক ২০ শতাংশ কমে হয়েছে ৭ দশমিক ৩৯ শতাংশ, যা মে মাসে ছিল ৮ দশমিক ৫৯ শতাংশ।
 
এছাড়া খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও অল্প পরিমাণে কমেছে। মে মাসে যা ছিল ৯ দশমিক ৪২ শতাংশ, জুনে তা কমে ৯ দশমিক ৩৭ শতাংশে দাঁড়িয়েছে।
 
গ্রামাঞ্চলে জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৬ শতাংশ (কমেছে ০.৫৯ শতাংশ), খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ১৪ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৭২ শতাংশ।
 
অন্যদিকে শহরাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ৯৪ শতাংশ (কমেছে ০.৫৬ শতাংশ), খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৯৯ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৪ শতাংশে নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।