ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

নির্বাচনে প্রার্থীদের অস্ত্র বহনে আচরণবিধির বাধা নেই: ইসি সচিব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৬:৫৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১২:৫৯:৫৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
নির্বাচনে প্রার্থীদের অস্ত্র বহনে আচরণবিধির বাধা নেই: ইসি সচিব ছবি সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থীদের কাছে আগ্নেয়াস্ত্র রাখার সঙ্গে নির্বাচনী আচরণবিধির কোনো সাংঘর্ষিকতা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, প্রয়োজন হলে আচরণবিধিতে সংযোজন বা বিয়োজন আনা হতে পারে, তবে এ বিষয়ে এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ইসি সচিব জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা হয়েছে এবং ইইউর পক্ষ থেকে একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। এই দলের নেতৃত্বে থাকবেন আইভার্স ইজাবস। প্রাথমিকভাবে ১৭৫ থেকে ২০০ জন পর্যবেক্ষকের আগমনের সম্ভাবনার কথা জানান তিনি।

আখতার আহমেদ আরও বলেন, ত্রিপক্ষীয় চুক্তির আওতায় পর্যবেক্ষক দলকে প্রয়োজনীয় সুবিধা দেওয়া হবে, তবে তাদের নির্ধারিত প্রটোকল অনুসরণ করতে হবে। পর্যবেক্ষণ কার্যক্রমে ব্যবহারের জন্য কিছু ইকুইপমেন্ট তারা সঙ্গে নিয়ে আসবেন বলেও জানান ইসি সচিব।

প্রসঙ্গত, সম্প্রতি ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর গত সোমবার রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও রিটেইনার নিয়োগসংক্রান্ত একটি নীতিমালা জারি করে সরকার। ওই নীতিমালায় বলা হয়েছে, সরকার স্বীকৃত রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি, নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থী এবং উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক যাচাইকৃত নিরাপত্তা ঝুঁকিতে থাকা ব্যক্তিরা শারীরিক ও মানসিকভাবে সক্ষম হলে এবং অস্ত্র সংরক্ষণের নিরাপদ ব্যবস্থা থাকলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে পারবেন। এ ক্ষেত্রে ব্যক্তিগত আয়কর প্রদানের শর্ত শিথিল রাখার কথাও নীতিমালায় উল্লেখ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।