ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

সরকার ঘোষিত সময়েই নির্বাচন হবে: ধর্ম বিষয়ক উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৬:৫৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৬:৫৫:৩৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
সরকার ঘোষিত সময়েই নির্বাচন হবে: ধর্ম বিষয়ক উপদেষ্টা ছবি: সংগৃহীত
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সরকার ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এতে কোনো সন্দেহের অবকাশ নেই। তিনি জানান, সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
 
শনিবার (৫ জুলাই) সকালে বান্দরবানের মেঘলা পর্যটন কমপ্লেক্স এলাকায় জেলা মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
তিনি আরও বলেন, ইসলামিক সমাজের নৈতিকতা, মূল্যবোধ এবং সামগ্রিক উন্নয়নে মসজিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। এছাড়াও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, প্রকল্প পরিচালক শহিদুল আলম, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এবং পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার।
 
উল্লেখ্য, মেঘলা পর্যটন কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ৪৩ শতাংশ জমির উপর নির্মিতব্য চারতলা বিশিষ্ট এই আন্তর্জাতিক মানের জেলা মডেল মসজিদ নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ১৬ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে গণপূর্ত বিভাগ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।