ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

হংকংয়ে আগুন নিহতের সংখ্যা বেড়ে ১২৮, নিখোঁজ কমপক্ষে ২৯০ জন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০৭:২৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০৭:২৬:৪৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৩ বার পঠিত
হংকংয়ে আগুন  নিহতের সংখ্যা বেড়ে ১২৮, নিখোঁজ কমপক্ষে ২৯০ জন ছবি: সংগৃহীত

হংকংয়ে গত প্রায় আট দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২৮-এ পৌঁছেছে বলে জানিয়েছেন শহরটির নিরাপত্তা প্রধান। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, বহুতল কয়েকটি ভবন নিয়ে গঠিত যে আবাসিক কমপ্লেক্সে আগুন লেগেছিল, সেখানকার প্রায় ২০০ বাসিন্দার এখনো কোনো সন্ধান মেলেনি।
 

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার ৩২ তলা উচ্চতার ৮টি ভবনসমৃদ্ধ ওয়াং ফুক কোর্টে আগুন লাগে এবং অল্প সময়ের মধ্যেই পুরো কমপ্লেক্সে ছড়িয়ে পড়ে। প্রায় দুই দিনের প্রচেষ্টা আজ শুক্রবার আগুন নিয়ন্ত্রণে আসে।

 

সংবাদ সম্মেলনে হংকংয়ের নিরাপত্তা প্রধান ক্রিস ট্যাং বলেন, ‘ভবনের ভেতরে পুলিশ আরও তল্লাশি চালালে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।’ নিহত ১২৮ জনের মধ্যে এখন পর্যন্ত ৩৯ জনের পরিচয় নিশ্চিত করা গেছে। আগুন লাগার সময় কমপ্লেক্সের ফায়ার অ্যালার্ম সঠিকভাবে কাজ করেনি বলেও তিনি জানান।
 

উদ্ধার কাজ শেষ হয়েছে; এতে ১২ জন দমকলকর্মীসহ মোট ৭৯ জন আহত হয়েছেন। ট্যাং বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ভবনের ভেতরের তাপমাত্রা কমানো। পরিবেশ নিরাপদ হলেই পুলিশ প্রমাণ সংগ্রহ ও তদন্ত শুরু করবে।’

 

৪৬০০-এর বেশি মানুষ বসবাস করত এই আবাসিক কমপ্লেক্সে, যা সংস্কারকাজের জন্য বাঁশের কাঠামো ও সবুজ জালে ঘেরা ছিল। পুলিশের ধারণা, নির্মাণকাজে অনিয়ম ও অনিরাপদ সামগ্রী ব্যবহারের কারণেই অগ্নিকাণ্ড ঘটতে পারে। এ ঘটনার জন্য সন্দেহভাজন হিসেবে নির্মাণ কোম্পানির তিনজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
 

১৯৪৮ সালে একটি গুদামে আগুন লেগে ১৭৬ জনের মৃত্যু হওয়ার পর হংকংয়ে আর কোনো অগ্নিকাণ্ডে এত প্রাণহানি ঘটেনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।