হাসিনার রায়: রাজধানীতে নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০১:২৮:৪৬ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০১:২৮:৪৬ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪০ বার পঠিত
ছবি: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশনস্ বিভাগের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম।
সোমবার (১৭ নভেম্বর) অতিরিক্ত কমিশনার নজরুল বলেছেন, ‘পুরো রাজধানীর নিরাপত্তায় পুলিশের ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।’
তিনি আরও জানান, রায় ঘিরে রাজধানীতে কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। নগরবাসী নির্ভয়ে চলাচল করতে পারবেন।
আজ বেলা ১১টার পর রায় পড়া শুরু করেছেন আদালত। এ রায় ঘিরে রোববার থেকেই ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।