ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ডিজিটাল স্বাধীনতায় রেকর্ড অগ্রগতি: ইন্টারনেট ফ্রিডম ইনডেক্সে ভারত-শ্রীলঙ্কার সমকক্ষ বাংলাদেশের অগ্রযাত্রা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ১০:১২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ১০:৩৮:২৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
ডিজিটাল স্বাধীনতায় রেকর্ড অগ্রগতি: ইন্টারনেট ফ্রিডম ইনডেক্সে ভারত-শ্রীলঙ্কার সমকক্ষ বাংলাদেশের অগ্রযাত্রা ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে ডিজিটাল স্বাধীনতা কমলেও বাংলাদেশ ইন্টারনেট স্বাধীনতার সূচকে নতুন মাইলফলক স্পর্শ করেছে। আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম হাউসের সর্বশেষ প্রতিবেদনে বাংলাদেশের স্কোর বেড়ে ৪৫-এ পৌঁছেছে, যা সাত বছরে সর্বোচ্চ এবং অঞ্চলগতভাবে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করেছে।
ফ্রিডম হাউসের ‘ফ্রিডম অন দ্য নেট ২০২৫’ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বছরের ৪০ থেকে বাংলাদেশ এ বছর ৪৫ স্কোর অর্জন করেছে— ৭২টি মূল্যায়নকৃত দেশের মধ্যে সবচেয়ে বড় উন্নতি। উন্নতির পেছনে রয়েছে সরকারের মৌলিক নীতিগত পরিবর্তন, আইনি সংস্কার ও নাগরিক স্বাধীনতা বৃদ্ধির পদক্ষেপ।
 
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ফয়েজ আহমদ তৈয়্যবের নেতৃত্বে নেয়া সংস্কারমূলক উদ্যোগ সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে নতুন টেলিকম অধ্যাদেশ, নজরদারি কাঠামোর পুনর্গঠন, পার্সোনাল ডাটা প্রোটেকশন ও ন্যাশনাল ডাটা ম্যানেজমেন্ট অধ্যাদেশ পাস। বিশ্বব্যাংকের প্রতিনিধি দল এ দুটি আইনকে বিশ্বমানের বলে উল্লেখ করেছে।
 
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে শিক্ষার্থী নেতৃত্বাধীন আন্দোলনের পর দমনমূলক সরকার অপসারণ এবং অন্তর্বর্তী সরকারের অধীনে ইন্টারনেট শাটডাউনের অবসান ও বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল দেশের স্কোর বৃদ্ধিতে বিশেষভাবে প্রভাব ফেলেছে।
 
বাংলাদেশের দ্রুত অগ্রগতিকে মুক্ত, স্বচ্ছ ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গঠনের ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। সরকারের চলমান উদ্যোগ—গুণগত ইন্টারনেট শাসন, ডিজিটাল রূপান্তর, টেলিকম লাইসেন্সিং সহজীকরণ ও আন্তঃসংযোগ উন্নয়ন— ভবিষ্যতে স্কোর ৫০-এর ওপরে নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।