ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

আগের নির্বাচনের বিতর্কিত কর্মকর্তা বাদ দিতে ইসির উদ্যোগ, প্রিসাইডিং–পোলিং নিয়োগে বড় পরিবর্তনের ইঙ্গিত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ১০:৩৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ১০:৩৪:০৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
আগের নির্বাচনের বিতর্কিত কর্মকর্তা বাদ দিতে ইসির উদ্যোগ, প্রিসাইডিং–পোলিং নিয়োগে বড় পরিবর্তনের ইঙ্গিত কালের দিগন্ত

নির্বাচন ঘিরে আগের তিনটি জাতীয় নির্বাচনের অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ পর্যালোচনা করে বিতর্কিত কর্মকর্তাদের বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারও কমিশনকে জানিয়েছে, অতীত নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রায় ১৩ লাখ কর্মকর্তার সংশ্লিষ্টতা যাচাই করে প্রয়োজন হলে তাদের দায়িত্ব থেকে সরিয়ে রাখার বিষয়ে বিবেচনা করতে। নির্বাচন সামনে রেখে ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের মাধ্যমে প্রশাসনে ইতোমধ্যে ব্যাপক রদবদল শুরু হয়েছে। আসন্ন নির্বাচনে এসব ডিসিরাই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

ইসি সচিব আখতার আহমেদ জানান, আগের তিন নির্বাচনে কোনো পর্যায়ে সম্পৃক্ত ছিলেন—এমন কর্মকর্তাদের মধ্যে যাদের বিরুদ্ধে পক্ষপাত বা বিতর্কের অভিযোগ রয়েছে, তাদের দায়িত্ব দেওয়া হবে না। তিনি বলেন, সংশ্লিষ্টতার মাত্রা, রাজনৈতিক যোগাযোগ, দায়িত্ব পালনের প্রেক্ষাপট ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। পাশাপাশি নতুন নিয়োগ এবং বদলির মাধ্যমে একটি অধিক নিরপেক্ষ টিম গঠন করা হবে।

সাধারণত প্রিসাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন শিক্ষক, ব্যাংক কর্মকর্তা ও সরকারি দপ্তরের কর্মীরা। তবে ব্যাপকভাবে সবাইকে দায়িত্ব থেকে সরিয়ে দিলে নতুন কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়া কঠিন হবে বলে মনে করেন নির্বাচন–বিশেষজ্ঞরা। তাদের মতে, চাকরিগত কারণে অনেক কর্মকর্তা পূর্বের ভোটে দায়িত্ব পালন করলেও সবাইকে দলীয় বা পক্ষপাতদুষ্ট বলা যায় না।

নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি বলেন, পক্ষপাতী কর্মকর্তাদের অবশ্যই বাদ দিতে হবে, তবে সৎ ও পেশাদার কর্মকর্তাদের দায়িত্ব দেয়ার ক্ষেত্রে অতিরিক্ত কঠোরতা দেখানো উচিত নয়। তিনি মনে করেন, অতীতে দায়িত্ব পালন করেছেন বলেই কাউকে অযোগ্য ঘোষণা করা যাবে না; বরং নিরপেক্ষতা, দক্ষতা ও বিশ্বাসযোগ্যতার ভিত্তিতে বাছাই করা প্রয়োজন। পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ইসিকে কর্মকর্তাদের আচরণবিধি কঠোরভাবে কার্যকর করার পরামর্শ দেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।