ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

মিথ্যা তথ্য ঠেকাতে জাতিসংঘকে উদ্যোগ নেওয়ার আহ্বান ড. ইউনূসের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৬:৫৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৬:৫৯:১৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
মিথ্যা তথ্য ঠেকাতে জাতিসংঘকে উদ্যোগ নেওয়ার আহ্বান ড. ইউনূসের ছবি: সংগৃহীত
মিথ্যা তথ্য ও ভুয়া খবরের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এবং গণমাধ্যমকে নৈতিক মানদণ্ড বজায় রাখতে সহায়তার জন্য জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
 
বুধবার (২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
 
ড. ইউনূস বলেন, দেশের প্রধান সমস্যা এখন মিথ্যা তথ্য ও গুজব। এটি অনেকাংশে প্রবাসে অবস্থানরত কিছু ব্যক্তি এবং কিছু স্থানীয় উৎস থেকে ছড়ানো হচ্ছে, যা অব্যাহত বোমাবর্ষণের মতো পরিস্থিতি তৈরি করছে। শুধু ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, প্রচলিত গণমাধ্যমও বিভ্রান্তিকর তথ্যের উৎস হয়ে উঠছে বলে মন্তব্য করেন তিনি।
 
তিনি আরও বলেন, জাতিসংঘকে কেবল সরকারের সঙ্গে নয়, গণমাধ্যমের সঙ্গেও সমন্বয় করে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি বিধিসম্মত স্বাধীনতার মধ্যে থেকে মিথ্যা তথ্য ছড়ানো গণমাধ্যমগুলোকে বিশ্বাসযোগ্যতা হারানোর বিষয়ে সতর্ক করার পরামর্শ দেন।
 
ইউনেস্কো প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (৩ জুলাই) প্রকাশিতব্য গণমাধ্যম পরিস্থিতি মূল্যায়ন প্রতিবেদনে স্বনিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুপারিশ থাকবে। প্রতিবেদনে সাংবাদিকদের কাজের পরিবেশ, নারী সাংবাদিকদের নিরাপত্তা এবং প্রশিক্ষণসহ নানা বিষয়ে সুপারিশ করা হবে।
 
উল্লেখ্য, ইউএনডিপি ও ইউনেস্কোর যৌথভাবে প্রস্তুতকৃত ‘বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি মূল্যায়ন: স্বাধীন, নিরপেক্ষ ও বহুমাত্রিক গণমাধ্যমের দিকে’ প্রতিবেদনটি বৃহস্পতিবার প্রকাশিত হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।