ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

জুলাই সনদের সফলতা নির্ভর করছে নিরপেক্ষ নির্বাচনের উপর: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০২:০২:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০২:০২:৪২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
জুলাই সনদের সফলতা নির্ভর করছে নিরপেক্ষ নির্বাচনের উপর: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

জাতীয় নির্বাচন ও জুলাই সনদকে একসূত্রে গেঁথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই জুলাই সনদের প্রকৃত মূল্যায়ন ঘটাবে। তিনি বলেন, “ভোট যদি সুন্দর না হয়, তাহলে জুলাই সনদের মানে হারিয়ে যাবে।”
 

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি আশা প্রকাশ করেন যে জুলাই সনদে সব রাজনৈতিক দলই স্বাক্ষর করবে, যা হবে দেশের রাজনৈতিক সংস্কারের ঐতিহাসিক দলিল।
 

ড. ইউনূস বলেন, “রাজনৈতিক দলগুলো অসম্ভবকে সম্ভব করেছে। জুলাই সনদ শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর রাজনৈতিক ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে লিপিবদ্ধ থাকবে।” তিনি আরও যোগ করেন, এই সনদ ছাড়া অভ্যুত্থান-পরবর্তী নতুন অধ্যায় রচনা করা সম্ভব হতো না। দলগুলো মুখে নয়, বাস্তবে কীভাবে সংস্কার সম্ভব তা দেখিয়ে দিয়েছে—এজন্য তিনি তাদের অভিনন্দন জানান।
 

নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটিকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ করতে সরকার সব প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে।
বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি-সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।