ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও স্মার্ট এনআইডি সেবা চালু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৯:২১:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৯:২১:০৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও স্মার্ট এনআইডি সেবা চালু ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সোমবার (৩০ জুন) থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ভোটার নিবন্ধন কার্যক্রম এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা। বাংলাদেশ নির্বাচন কমিশনের এই উদ্যোগের ফলে এখন প্রবাসী নাগরিকরা সহজেই ভোটার তালিকায় নিবন্ধিত হতে পারবেন এবং স্মার্ট এনআইডি সংগ্রহ করতে পারবেন।
 
শনিবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়ালালামপুরের নম্বর ৮, লরং ইয়াপ কোয়ান সেং ৫০৪৫০ ঠিকানায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে সরাসরি গিয়ে প্রবাসীরা এই সেবা নিতে পারবেন।
 
যারা পূর্বে এনআইডির জন্য আবেদন করেছিলেন, তারা [email protected]এ ইমেইলের মাধ্যমে আপডেট জানতে পারবেন। ইতোমধ্যে যাদের স্মার্ট এনআইডি কার্ড দূতাবাসে এসে পৌঁছেছে, তারা তা সরাসরি এনআইডি কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবেন।
 
ভোটার নিবন্ধনের জন্য প্রবাসীদের যেসব দলিলপত্র লাগবে:
 
অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (ফরম-২ক)
 
মেয়াদসহ বাংলাদেশি পাসপোর্ট
 
অনলাইন জন্ম নিবন্ধন সনদ
 
সদ্যতোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি
 
৭৫ রিঙ্গিত ফি জমার মূল রশিদ (Maybank: NID Services of Bangladesh High Commission)
 
নাগরিকত্ব সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
 
পিতা-মাতার NID/মৃত্যু সনদ
 
প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষা সনদ, নিকাহনামা ও স্বামী/স্ত্রীর NID
 
ভোটার এলাকার ইউটিলিটি বিলের কপি
 
 
উল্লিখিত কাগজপত্র বাংলাদেশ হাইকমিশনের নিবন্ধন কেন্দ্রে সরাসরি জমা দিতে হবে। অনুপস্থিত কাগজপত্র আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসারে জমা দিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।