ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ছয় মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করল চীন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ১২:২৫:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ১২:২৫:৪০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
ছয় মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করল চীন ছবি: সংগৃহীত

চীন ছয়টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চলার সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেইজিং এ সিদ্ধান্ত জানায়। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এসব কোম্পানি তাইওয়ানের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতায় জড়িত, যা চীনের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে।
 

বিবৃতিতে বলা হয়, তিনটি মার্কিন প্রতিষ্ঠানকে চীনের ‘অনির্ভরযোগ্য সত্তার তালিকায়’ যুক্ত করা হয়েছে। এগুলো হলো মনুষ্যবিহীন যানবাহন নির্মাতা সারনিক টেকনোলজিস, স্যাটেলাইট প্রযুক্তি কোম্পানি অ্যারকম এবং সাবসি ইঞ্জিনিয়ারিং ফার্ম ওশানিয়ারিং ইন্টারন্যাশনাল। তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় প্রতিষ্ঠানগুলো বেইজিংয়ের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম চালাতে পারবে না।
 

এ ছাড়া আরও তিনটি মার্কিন কোম্পানিকে চীনের রফতানি নিয়ন্ত্রণ তালিকায় রাখা হয়েছে। ফলে তারা আর সামরিক ও বেসামরিক উভয় খাতে ব্যবহৃত পণ্যের চালান চীন থেকে নিতে পারবে না। এই প্রতিষ্ঠানগুলো হলো– সামরিক জাহাজ নির্মাতা হান্টিংটন ইঙ্গলস ইন্ডাস্ট্রিজ, ইঞ্জিনিয়ারিং ও ফ্যাসিলিটিজ ম্যানেজার প্লানেট ম্যানেজমেন্ট গ্রুপ এবং গোয়েন্দা সেবা প্রদানকারী গ্লোবাল ডাইমেনশনস। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, তাদের কার্যক্রম চীনের জাতীয় নিরাপত্তা ও স্বার্থের জন্য হুমকি তৈরি করছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।