ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

সিলেটে মুসলিম কিশোরীকে হিন্দু পুরোহিতের ধর্ষণ, এলাকায় উত্তেজনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ১২:৩৩:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ১২:৩৩:৩৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩৮ বার পঠিত
সিলেটে মুসলিম কিশোরীকে হিন্দু পুরোহিতের ধর্ষণ, এলাকায় উত্তেজনা

সিলেটের বিয়ানীবাজার উপজেলার কালিবাড়িবাজারে ১২ বছরের এক মুসলিম কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক হিন্দু পুরোহিতের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের সময়। প্রাথমিকভাবে বিষয়টি গোপন রাখা হলেও ছয় দিন পর ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়ের করে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়।
 

ভুক্তভোগীর পরিবার জানায়, সুনামগঞ্জের বাসিন্দা হলেও তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছেন। কিশোরীর বাবা অভিযোগ করেন, স্থানীয় না হওয়ায় প্রথমে তারা বিষয়টি গোপন রাখলেও পরে স্থানীয়দের সহযোগিতায় বিয়ানীবাজার থানা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে সক্ষম হন। বর্তমানে কিশোরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 

স্থানীয় সূত্র দাবি করেছে, অভিযুক্ত নবদ্বীপ বৈদ্য (৫৫) নামের ওই পুরোহিত লাউতা গ্রামের বাসিন্দা এবং বহু বছর ধরে কালিবাড়িবাজারে টেইলার্সের ব্যবসা করছেন। ঘটনার দিন কয়েকজন যুবক তার দোকানে কিশোরীকে সন্দেহজনক অবস্থায় দেখেন এবং ভিডিও ধারণ করেন। এসময় কিশোরী অভিযোগ করে তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে বাজার কমিটির হস্তক্ষেপে বিষয়টি থেমে যায়, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উত্থাপন হলে তা নতুন করে আলোচনায় আসে।
 

এই নিয়ে বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সন্দ্বীপ পাল বলেন, তারা ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন যাতে তাৎক্ষণিকভাবে বিশৃঙ্খলা না হয়। তবে ঘটনাটির সত্যতা তাদের জানা নেই। অন্যদিকে অভিযুক্ত নবদ্বীপ বৈদ্য কথা বলতে অস্বীকৃতি জানালেও তার পরিবারের পক্ষ থেকে বলা হয়, তিনি অসুস্থ এবং ঘটনাটি এখনও অস্পষ্ট।
 

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) ছবেদ আলী জানিয়েছেন, মৌখিকভাবে অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে যথোপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।