ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নেতানিয়াহুর বক্তব্য: কাতারে হামলার অধিকার আছে ইসরায়েলের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৭:০৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৭:০৮:৩২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
নেতানিয়াহুর বক্তব্য: কাতারে হামলার অধিকার আছে ইসরায়েলের ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি এক বিতর্কিত মন্তব্যে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আফগানিস্তান ও পাকিস্তানে হামলা চালাতে পারে, তাহলে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার জন্য কাতারেও ইসরায়েলের হামলা করার অধিকার রয়েছে। নেতানিয়াহু এই মন্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী সামরিক পদক্ষেপগুলোর সঙ্গে ইসরায়েলের বর্তমান অবস্থানকে এক কাতারে নিয়ে এসেছেন।
নেতানিয়াহু বলেন, "যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালিয়েছিল কারণ সেখানে আল-কায়েদা ছিল এবং পাকিস্তানে হামলা চালিয়েছিল কারণ সেখানে ওসামা বিন লাদেন অবস্থান করছিল। তখন কেউ বলেনি 'হায় খোদা! কী ভয়ানক কাণ্ড! আমেরিকা আফগানিস্তান ও পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে'।" এই যুক্তি তুলে ধরে তিনি বলেন, যারা সন্ত্রাসীদের আশ্রয় দেয়, তাদের ওপর আক্রমণ করা ইসরায়েলের একটি বৈধ অধিকার। তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং কাতার ও ইসরায়েলের মধ্যেকার চলমান কূটনৈতিক সংকটকে আরও জটিল করে তুলেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।