ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০১:০৭:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০১:০৭:০৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

বাংলাদেশি প্রবাসীদের জন্য অত্যন্ত প্রত্যাশিত ই-পাসপোর্ট সেবা এখন থেকে ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশনে পাওয়া যাবে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, যিনি নতুন এ সেবার উদ্বোধন ঘোষণা করেন। হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
 

অনুষ্ঠানে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক কমান্ডার মো. শোয়েব খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রবাসী বাংলাদেশি, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার-পরিজনেরা অনুষ্ঠানে অংশ নেন, যা পরিণত হয় এক প্রবাসী মিলনমেলায়।
 

কর্মসূচির শুরুতে কুরআন তেলাওয়াত এবং শেষে দেশের অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা জানান, ইসলামাবাদে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হওয়ায় বাংলাদেশ- পাকিস্তান উভয় দেশের নাগরিকদের জন্য পাসপোর্ট সেবা পাওয়া আরও দ্রুত ও নিরবচ্ছিন্ন হবে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সহজ হবে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুসংহত করবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।