ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

মাদক উৎপাদন ও পাচারে জড়িত ২৩ দেশের তালিকা প্রকাশ করলেন ট্রাম্প, রয়েছে ভারত-পাকিস্তান-চীন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ১০:৫০:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ১০:৫০:১৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
মাদক উৎপাদন ও পাচারে জড়িত ২৩ দেশের তালিকা প্রকাশ করলেন ট্রাম্প, রয়েছে ভারত-পাকিস্তান-চীন ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের ২৩টি দেশকে বড় ধরনের মাদক উৎপাদক বা পাচারকারী দেশ হিসেবে ঘোষণা করেছেন। এর মধ্যে ভারত, পাকিস্তান ও চীনের নামও রয়েছে। গত সোমবার কংগ্রেসে জমা দেওয়া এক প্রেসিডেন্সিয়াল ডিটারমিনেশনে এ তালিকা প্রকাশ করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকনোমিক টাইমস।

তালিকাভুক্ত দেশগুলো হলো— আফগানিস্তান, বাহামা, বেলিজ, বলিভিয়া, মিয়ানমার, চীন, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হাইতি, হন্ডুরাস, ভারত, জ্যামাইকা, লাওস, মেক্সিকো, নিকারাগুয়া, পাকিস্তান, পানামা, পেরু ও ভেনেজুয়েলা।

মার্কিন পররাষ্ট্র দফতরের ভাষ্যমতে, ভৌগোলিক অবস্থান এবং বাণিজ্যিক-অর্থনৈতিক উপাদানের কারণে এসব দেশ মাদক উৎপাদন ও পাচারের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। তবে তালিকাভুক্ত হওয়া মানেই যে দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করছে না— তা নয়।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, গত এক বছরে আফগানিস্তান, বলিভিয়া, মিয়ানমার, কলম্বিয়া ও ভেনেজুয়েলা আন্তর্জাতিক মাদকবিরোধী চুক্তির শর্ত পূরণে বা কার্যকর ব্যবস্থা গ্রহণে গুরুতরভাবে ব্যর্থ হয়েছে।

চীন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দেশটি অবৈধ ফেন্টানিল উৎপাদনের জন্য বিশ্বের সবচেয়ে বড় কাঁচামাল সরবরাহকারী। এছাড়া চীন থেকে নাইটাজিনস ও মেথঅ্যামফেটামিনসহ কৃত্রিম মাদক বৈশ্বিকভাবে ছড়িয়ে পড়ছে। তার মতে, বেইজিংকে এ প্রবাহ রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সংশ্লিষ্ট অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।

ফেন্টানিল ও অন্যান্য প্রাণঘাতী মাদক আমদানির কারণে যুক্তরাষ্ট্র বর্তমানে জাতীয় জরুরি পরিস্থিতির মুখোমুখি। মার্কিন স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এগুলো এখনও ১৮ থেকে ৪৪ বছর বয়সী আমেরিকানদের মৃত্যুর প্রধান কারণ হিসেবে চিহ্নিত।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।