ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল, বড় ধাক্কায় তেহরান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ১১:০০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ১১:০০:০২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল, বড় ধাক্কায় তেহরান ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক কর্মসূচি ইস্যুতে দেশটির ওপর জাতিসংঘের অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে নিরাপত্তা পরিষদ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে যুক্তরাষ্ট্রসহ নয়টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া। দুটি দেশ ভোটদানে বিরত থাকে। পর্যবেক্ষকদের মতে, এটি ইরানের অর্থনীতির জন্য বড় ধাক্কা হতে পারে।
 

আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে কোনো সমঝোতা না হলে ২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তির আওতায় প্রত্যাহার করা ইউরোপীয় নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল হবে। ইরানের পারমাণবিক কার্যক্রম ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় গত মাসেই যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি (ই-থ্রি) নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে। এর আগে তারা সতর্ক করেছিল, কূটনৈতিক সমাধানে ইরান রাজি না হলে এমন সিদ্ধান্ত নেয়া হবে।
 

নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ইরানি কর্মকর্তারা অভিযোগ করেছেন, ই-থ্রি দেশগুলো ২০১৫ সালের যৌথ পরমাণু চুক্তির বিরোধ মীমাংসা ব্যবস্থার অপব্যবহার করছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেন, ইউরোপীয়রা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই প্রক্রিয়া চালাচ্ছে।
 

২০১৫ সালের ঐতিহাসিক চুক্তিতে ইরান পরমাণু কর্মসূচি সীমিত রাখলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। তবে ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের সময়ে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হয়ে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে, যা জেসিপিওএকে কার্যত অকার্যকর করে তোলে। ২০১৯ সাল থেকে ইরানও ধাপে ধাপে চুক্তির অঙ্গীকার শিথিল করে এবং পরিদর্শকদের প্রবেশাধিকার সীমিত করে।
 

সম্প্রতি ইসরাইলের নজিরবিহীন হামলায় ইরানের পরমাণু ও সামরিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়, যাতে এক হাজারের বেশি মানুষ নিহত হয়। এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং পরে যুক্তরাষ্ট্রও সাময়িকভাবে ইসরাইলের পাশে দাঁড়িয়ে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করে। ১২ দিনব্যাপী সংঘর্ষের পর যুদ্ধবিরতি হয়।
 

গত সপ্তাহে তেহরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে নতুন একটি চুক্তি করে যাতে সংস্থাটিকে পুনরায় পরিদর্শনের অনুমতি দেওয়ার কথা বলা হয়। তবুও জাতিসংঘের পক্ষ থেকে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়েছে।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।