ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

আসন্ন নির্বাচনে পিআর পদ্ধতি দাবি, ঢাকায় সাত দলের বিক্ষোভ কর্মসূচি শুরু আজ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৯:৫৬:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৯:৫৬:৪৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
আসন্ন নির্বাচনে পিআর পদ্ধতি দাবি, ঢাকায় সাত দলের বিক্ষোভ কর্মসূচি শুরু আজ ছবি সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি বাস্তবায়নসহ কয়েক দফা দাবিতে রাজধানীতে তিন দিনের কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কর্মসূচির প্রথম দিনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

সাতটি দলের মধ্যে রয়েছে— জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। প্রতিটি দল আলাদা ব্যানারে কর্মসূচি পালন করবে।

জামায়াত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম দক্ষিণ ফটকে সমাবেশ করে বিক্ষোভ মিছিল বের করবে। এতে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বক্তব্য রাখবেন। মিছিলটি পুরানা পল্টন হয়ে প্রেসক্লাব ও শাহবাগ পর্যন্ত যেতে পারে।

ইসলামী আন্দোলন জোহরের পর বায়তুল মোকাররম উত্তর প্রাঙ্গণ থেকে মিছিল করবে, নেতৃত্ব দেবেন নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। বাংলাদেশ খেলাফত মজলিস আসরের পর একই স্থানে বিক্ষোভ করবে, নেতৃত্ব দেবেন আমির মাওলানা মামুনুল হক। অন্যদিকে খেলাফত মজলিস বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে, যেখানে মহাসচিব আহমদ আবদুল কাদের বক্তব্য রাখবেন।

একই সময়ে বাংলাদেশ খেলাফত আন্দোলন ও নেজামে ইসলাম পার্টি প্রেসক্লাব এলাকায় পৃথক বিক্ষোভ করবে। জাগপা বিকেল সাড়ে ৪টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে কর্মসূচি পালন করবে।

দলগুলোর দাবি পাঁচ থেকে সাত দফায় ভিন্ন হলেও মূল বিষয়গুলো প্রায় অভিন্ন। এগুলোর মধ্যে রয়েছে— জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জাতীয় সংসদে পিআর পদ্ধতি প্রবর্তন, সবার জন্য সমান রাজনৈতিক সুযোগ নিশ্চিত করা, অতীত সরকারের জুলুম ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।