ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

পিআর পদ্ধতিতে সরকার ঘন ঘন বদলাবে ধারণা অমূলক: বরিশালে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ১১:০৭:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ১১:০৭:৪০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
পিআর পদ্ধতিতে সরকার ঘন ঘন বদলাবে ধারণা অমূলক: বরিশালে ইসলামী আন্দোলনের বিক্ষোভ ছবি: সংগৃহীত

বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। বক্তারা বলেন, পিআর পদ্ধতি চালু হলে সরকার ঘন ঘন পরিবর্তনের শঙ্কা অমূলক; বরং এ পদ্ধতিতে জনপ্রিয় প্রার্থীদের সংসদে যাওয়ার সম্ভাবনাই বাড়বে।
 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল নগরের টাউন হল চত্বরে জেলা ও মহানগর শাখার যৌথ আয়োজনে এ কর্মসূচি হয়। নগর সভাপতি প্রফেসর মো. লোকমান হাকীমের সভাপতিত্বে ও নগর সেক্রেটারি মাওলানা আবুল খায়ের এবং জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মিছিলে বক্তারা পিআর পদ্ধতি নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দেন।
 

তাঁরা বলেন, পিআর পদ্ধতিতে ভোটাররা ব্যক্তিকে নয়, দলকে ভোট দেন। এ কারণে অনেকেই মনে করেন, ভোটাররা জানবেন না তাঁদের আসনে কে এমপি হবেন। কিন্তু বাস্তবে প্রতিটি দল আগেই প্রার্থী তালিকা তৈরি করে রাখে, ফলে জনপ্রিয় ব্যক্তিদেরই নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বক্তারা যুক্তি দেন, ঘন ঘন সরকার পরিবর্তন হওয়া আর রাজনৈতিক অস্থিতিশীলতা একই বিষয় নয়। উদাহরণ হিসেবে তাঁরা ইতালির কথা উল্লেখ করেন, যেখানে সরকার বারবার পরিবর্তন হলেও দেশ রাজনৈতিকভাবে স্থিতিশীল। অন্যদিকে বাংলাদেশে ১৯৮১ সাল থেকে সরকার প্রায় পূর্ণমেয়াদে ক্ষমতায় থেকেও রাজনৈতিক স্থিতিশীলতা পায়নি।
 

বক্তারা আরও বলেন, যারা কম ভোটে (৩৩%-৪৮%) প্রায় শতভাগ ক্ষমতা ভোগের সুবিধা চায় তারাই পিআর পদ্ধতির বিরোধিতা করছে। তাঁরা দাবি করেন, চাঁদাবাজি, সন্ত্রাস, পেশিশক্তির রাজনীতি ও দেশের সম্পদ পাচারের সঙ্গে জড়িত মহলই পিআর পদ্ধতির বিপক্ষে কথা বলে। বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন ও স্বৈরতন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পিআর পদ্ধতি একটি কার্যকর সমাধান হতে পারে।
 

কর্মসূচিতে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন, যাঁদের মধ্যে ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার, মাওলানা শেখ শামসুল আলম মিলন, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা জামিলুর রহমান, মাওলানা আজিজুল হক, মুফতি নাসির উদ্দিন নাইস, এইচ এম হাসানুজ্জামান মিরাজ, মাওলানা শরীফ আবুল কালাম আজাদ প্রমুখ। এছাড়া ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য রাখেন।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।