ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

দায়িত্বে অবহেলার অভিযোগে মোহাম্মদপুর জোনের এসি মেহেদীসহ ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ১২:০৯:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ১২:১৫:৪১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
দায়িত্বে অবহেলার অভিযোগে মোহাম্মদপুর জোনের এসি মেহেদীসহ ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসানসহ তিনজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপারেশন) এস এন নজরুল ইসলাম থানা পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন।
 

ডিএমপি সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সম্ভাব্য ঝটিকা মিছিল ঠেকাতে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছিল সদর দফতর। কিন্তু বিকেল সাড়ে ৩টার দিকে অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম মোহাম্মদপুর থানায় গিয়ে দেখেন, দায়িত্বপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তা মাঠে না থেকে থানায় অবস্থান করছেন। পরে তৎক্ষণাৎ তাদের প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
 

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম ও ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান। এর মধ্যে এসি মেহেদী হাসানকে সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।
 

সম্প্রতি রাজনৈতিক কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে ডিএমপি। গত সপ্তাহে কমিশনারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল—যে এলাকায় আওয়ামী লীগ বা বিরোধী দলের নেতাকর্মীরা মিছিল করবে, সে এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যদি তারা ঘটনা প্রতিরোধে সক্রিয় না থাকেন। তারই ধারাবাহিকতায় শুক্রবারের অভিযানে শিথিলতায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।