ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

দোহারে হিন্দু নেতাদের সঙ্গে মতবিনিময় করলেন জামায়াত প্রার্থী নজরুল ইসলাম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ১১:৩৭:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ১১:৩৭:০৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
দোহারে হিন্দু নেতাদের সঙ্গে মতবিনিময় করলেন জামায়াত প্রার্থী নজরুল ইসলাম ছবি সংগৃহীত

ঢাকা-১ আসনের (দোহার ও নবাবগঞ্জ) জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে দোহার উপজেলার আওলিয়াবাদ পঞ্চায়েত পূজা মন্দিরে এ আয়োজন হয়।
 

মতবিনিময় সভায় ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন, “আমরা একই দেশের নাগরিক হয়েও দীর্ঘদিন ধরে বিভেদে জড়িয়ে আছি। একসময় আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে পুকুরে গোসল করেছি, একই সাবান ব্যবহার করেছি। কিন্তু রাজনৈতিক হীন স্বার্থে এই ভেদাভেদ তৈরি করা হয়েছে।”
 

তিনি আরও বলেন, “অমুসলিমদের ক্ষতি করার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। যারা এমন করে, তারা দুষ্কৃতকারী। জামায়াতে ইসলাম ক্ষমতায় এলে জীবন দিয়ে হলেও অন্য ধর্মাবলম্বী মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমরা একটি ভীতিমুক্ত দেশ গড়তে চাই।”
 

অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রিপন রাজবংশী, সহদেব রাজবংশী, ভাসান রাজবংশী, মেহের লাল রাজবংশী, সুভাষ রাজবংশী ও ধীরেন রাজবংশী।
 

এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসাইন, নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, দোহার উপজেলা আমির ডা. দেওয়ান শহিদুজ্জামান, মওলানা দলিলুর রহমান ও হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।