ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

গাজা সংকটে ইসরাইলের বিরুদ্ধে চার দফা পদক্ষেপ নিতে ওআইসি দেশগুলোর প্রতি অনুরোধ ইরানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৯:৫১:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৯:৫১:৪৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
গাজা সংকটে ইসরাইলের বিরুদ্ধে চার দফা পদক্ষেপ নিতে ওআইসি দেশগুলোর প্রতি অনুরোধ ইরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয় ঠেকাতে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোকে ইসরাইলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি চারটি দফায় পদক্ষেপ প্রস্তাব করে বলেন, গাজা কেবল মুসলিম বিশ্বের বিষয় নয়, বরং এটি পুরো মানবজাতির বিবেকের পরীক্ষা।
 

ওআইসির জরুরি বৈঠকে আরাগচি বলেন, গাজার বর্তমান পরিস্থিতি দ্রুত সমাধান না করলে ইতিহাস কঠোর মূল্যায়ন করবে। তার মতে, এখন আর নীরব থাকার সময় নেই; অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
 

তিনি প্রস্তাবিত চার দফা পদক্ষেপের মধ্যে উল্লেখ করেন— প্রথমত, ইসরাইলি সরকারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা; দ্বিতীয়ত, রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনি নিষেধাজ্ঞা আরোপ; তৃতীয়ত, আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা; এবং চতুর্থত, গাজার জনগণের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থনকারী রাষ্ট্রগুলোর নীতির বিরুদ্ধে কূটনৈতিক প্রতিরোধ গড়ে তোলা।
 

আরাগচি আরও বলেন, গাজা কেবল ভৌগোলিক একটি এলাকা নয়; এটি প্রতিরোধ, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার প্রতীক। তাই কথায় নয়, এখন দরকার দৃশ্যমান পদক্ষেপ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।