ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

বাংলাদেশে ৫ ইসলামী ব্যাংক একীভূত: নতুন নাম, খরচ, মালিকানা ও আমানতকারীদের সুরক্ষা পরিকল্পনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০২:৫১:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০২:৫১:৩৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
বাংলাদেশে ৫ ইসলামী ব্যাংক একীভূত: নতুন নাম, খরচ, মালিকানা ও আমানতকারীদের সুরক্ষা পরিকল্পনা ছবি: সংগৃহীত
বাংলাদেশের ব্যাংক খাতের বিতর্কিত পাঁচ শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংক—সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক—একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইতিমধ্যে ব্যাংকগুলোর সম্মতি নিয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই চলতি সপ্তাহেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের সূত্র জানায়, সদ্য প্রণীত ব্যাংক অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী ব্যাংকগুলো প্রথমে সরকার অধিগ্রহণ করবে, এরপর একীভূতকরণের কাজ শুরু হবে। এই প্রক্রিয়ায় প্রায় ৩০-৩৫ হাজার কোটি টাকা লাগতে পারে। সরকার চলতি বাজেটে ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে, পাশাপাশি বিদেশি সংস্থাগুলোর কাছ থেকে প্রায় ২ বিলিয়ন ডলার (২৪,৫০০ কোটি টাকা) সহায়তার প্রতিশ্রুতিও রয়েছে।

একীভূত ব্যাংকের সম্ভাব্য নাম নিয়ে আলোচনা চলছে। আলোচনায় থাকা দুটি নাম হলো “ইউনাইটেড ইসলামী ব্যাংক” এবং “আল ফাতাহ ইসলামী ব্যাংক”। তবে চূড়ান্ত সিদ্ধান্ত অক্টোবরের মধ্যে নেওয়া হতে পারে।

প্রাথমিকভাবে নতুন ব্যাংকটি সরকারি মালিকানায় চলবে। পরবর্তী ধাপে বেসরকারি খাত ও বিদেশি বিনিয়োগকারীদের কাছে ধীরে ধীরে মালিকানা হস্তান্তর করা হবে।

একীভূতকরণের পর ব্যাংকের জন্য নতুন প্রধান কার্যালয় স্থাপন করা হবে। মতিঝিলের সেনাকল্যাণ ভবন কার্যালয় হিসেবে ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ব্যাংকটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতের উন্নয়নে কাজ করবে, অঞ্চলভিত্তিক বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়ন করবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শতভাগ আমানতকারীর অর্থ সুরক্ষিত থাকবে। ক্ষুদ্র আমানতকারীরা পূর্ণ অর্থ ফেরত পাবেন, তবে বৃহৎ আমানতকারীদের নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হতে পারে। প্রয়োজনে তাদের আমানতের বিপরীতে ব্যাংকের শেয়ার দেওয়া হবে। এ ছাড়া ঘোষণা দেওয়া হয়েছে, একীভূত প্রক্রিয়ায় কোনো কর্মীর চাকরি যাবে না।

অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেছেন, বিশ্বে ব্যাংক একীভূতকরণের উদাহরণ থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন। কারণ এটি ঘটছে ব্যাপক লুটপাটের পর, যা আগে কোথাও দেখা যায়নি। ফলে এর কার্যকারিতা প্রমাণে সময় লাগবে। তবে তিনি আমানতকারী ও কর্মকর্তাদের সুরক্ষার সিদ্ধান্তকে ইতিবাচক বলে উল্লেখ করেন।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবদুল মান্নান এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন মনে করছেন, দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার বিকল্প নেই, এবং সঠিকভাবে পরিচালিত হলে এটি নতুন সুযোগ তৈরি করতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।