ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল: দুর্নীতি ও দেরি কমাতে সরকারের যুগান্তকারী পদক্ষেপ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ১০:০৭:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ১০:০৭:২১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল: দুর্নীতি ও দেরি কমাতে সরকারের যুগান্তকারী পদক্ষেপ
পাসপোর্ট পেতে দীর্ঘসূত্রতা ও ঘুষের অভিযোগের সমাধানে সরকার পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া বাতিল করেছে। আগে শুধু ভেরিফিকেশনেই ঘুষ নেওয়ার অভিযোগ ছিল সবচেয়ে বেশি—সম্প্রতি তথ্য অনুসারে, প্রায় ৭৫% অভিযোগ এই পর্যায়ে উঠেছিল। এখন থেকে বাংলাদেশে পাসপোর্টের আবেদনকারীদের আর পুলিশের যাচাইবাছাইয়ের ফর্মালিটিতে পাসপোর্ট আটকে থাকবে না। এই সিদ্ধান্ত প্রশাসনিক প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করবে। বিশেষ করে, প্রবাসী, ছাত্র এবং পেশাজীবীরা দ্রুত পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন, ফলে বিদেশে কাজ, পড়াশোনা কিংবা পরিবারের সঙ্গে দেখা করা আগে থেকে অনেক বেশি সহজ, সময়সাশ্রয়ী ও ঘুষবিহীন হবে। এই পরিবর্তন বাংলাদেশিদের বিদেশ যাত্রার দ্বার খুলে দিয়েছে আরও সহজে ও নির্বিঘ্নে। কাজ, পড়াশোনা, কিংবা ব্যক্তিগত কারণে কেউ বিদেশ যেতে চাইলে দেশের প্রশাসনের প্রতি আস্থা বাড়বে এবং পাসপোর্ট সেবার বিশ্বাসযোগ্যতা ও সাফল্য নিশ্চিত হবে। জনস্বার্থ ও সেবার মান বৃদ্ধির জন্য সরকার এই যুগান্তকারী উদ্যোগ নিয়েছে, যার ইতিবাচক প্রভাব সবার জন্য বহুমাত্রিক। Chief Advisor GOB-এর ফেসবুক পেইজ থেকে তথ্য উদ্ধৃত।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।