ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের অনুমতি নেই: সীতাকুণ্ড প্রশাসন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৮:৫১:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৮:৫১:১৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের অনুমতি নেই: সীতাকুণ্ড প্রশাসন ছবি সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের কোনো অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (১৭ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের দাবি করে করা একটি পোস্ট নজরে আসার পর বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। তবে এ বিষয়ে প্রশাসনের সঙ্গে এখনও কেউ যোগাযোগ করেনি এবং ঘটনাস্থল পরিদর্শনে মসজিদ নির্মাণের কোনো প্রমাণও পাওয়া যায়নি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত বিভিন্ন মন্দির উপমহাদেশের সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। প্রতি বছর দেশি-বিদেশি হাজারো পুণ্যার্থী এখানে আসেন পূজা-অর্চনা ও দর্শনের জন্য। দীর্ঘদিন ধরে এখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছেন এবং সীতাকুণ্ডবাসী সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষা করে চলেছেন।

প্রশাসন স্পষ্ট করে জানায়, চন্দ্রনাথ মন্দির এলাকায় মসজিদ নির্মাণের অনুমতি দেয়া হয়নি। ফেসবুকে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা মন্দির এলাকা পরিদর্শন করেন। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহ, ওসি মজিবুর রহমান, স্রাইন কমিটির নেতৃবৃন্দ ও বনবিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সম্প্রতি ফেসবুকে চন্দ্রনাথ মন্দিরের পাশে মসজিদ নির্মাণ হচ্ছে— এমন কিছু পোস্ট ভাইরাল হলে প্রশাসন সরেজমিনে পরিদর্শন শেষে বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানায়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।