ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

রামপুরা গ্রিডের ত্রুটি মেরামত, ঢাকায় স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিস্থিতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০২:১১:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০২:১১:৫৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
রামপুরা গ্রিডের ত্রুটি মেরামত, ঢাকায় স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিস্থিতি
রামপুরা গ্রিড উপকেন্দ্রে ত্রুটি মেরামত করে রাজধানীর বিদ্যুৎ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)। রোববার (২২ জুন) দিবাগত রাত ১২টার পর প্রতিষ্ঠানটির মুখপাত্র এবিএম বদরুদ্দোজা খান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে অনাকাঙ্ক্ষিতভাবে সৃষ্ট কারিগরি ত্রুটি রাত ১১টা ৪৫ মিনিটে মেরামত করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বিতরণ সংস্থাগুলো ধাপে ধাপে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করছে। এর আগে রাত ৯টা ৫০ মিনিটে রামপুরা গ্রিডে হঠাৎ কারিগরি ত্রুটির কারণে গুলশান, বনানী, হাতিরঝিল, ফার্মগেট, কারওয়ান বাজার, রামপুরা, মগবাজার, সেগুনবাগিচা ও বকশি বাজারসহ রাজধানীর বহু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পিজিসিবি।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।