ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা ড. ইউনূস, পাঁচ চুক্তি সইয়ের সম্ভাবনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৯:২৮:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৯:২৮:২৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা ড. ইউনূস, পাঁচ চুক্তি সইয়ের সম্ভাবনা ছবি সংগৃহীত

তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এটি তার ফিরতি সফর। গত বছরের অক্টোবরে আনোয়ার ইব্রাহিম ড. ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ সফর করেছিলেন। এবারের সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ড. ইউনূস, যেখানে পারস্পরিক সহযোগিতা ও বিভিন্ন খাতের উন্নয়ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সূত্র জানিয়েছে, সফরকালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও ড. ইউনূসের সাক্ষাৎ হতে পারে। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্র, প্রবাসীকল্যাণ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত। মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি সহযোগিতা ও ব্যবসায়িক কাউন্সিল গঠনসহ মোট পাঁচটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।