ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

শাহজালাল বিমানবন্দরে যাত্রী স্বাগত ও বিদায়ে নতুন নির্দেশনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৬:১৯:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৬:২০:১২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
শাহজালাল বিমানবন্দরে যাত্রী স্বাগত ও বিদায়ে নতুন নির্দেশনা
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা, যানজট কমানো এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নির্দেশনায় বলা হয়েছে, যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপি এলাকায় সর্বোচ্চ দুইজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। তবে এই সীমাবদ্ধতা টার্মিনালের ভেতরে প্রযোজ্য নয়।
 
বেবিচকের জারি করা এই নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে, যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে আগত স্বজন ও অতিথিদের দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগ করতে হবে। যানজট এড়াতে যাত্রীবাহী গাড়ি বহির্গমন ও আগমন গেটে দুই মিনিটের বেশি দাঁড়াতে পারবে না।
 
এছাড়া, বিমানবন্দর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে নির্ধারিত স্থানে ময়লা ফেলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে, অবস্থানকালে সুশৃঙ্খল চলাচল এবং কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।