ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

রহস্যময় ‘৩আই/অ্যাটলাস’: হার্ভার্ড বিজ্ঞানীর ভিনগ্রহী প্রযুক্তি সম্ভাবনার ইঙ্গিত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৭:১৬:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৭:১৬:২৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
রহস্যময় ‘৩আই/অ্যাটলাস’: হার্ভার্ড বিজ্ঞানীর ভিনগ্রহী প্রযুক্তি সম্ভাবনার ইঙ্গিত সংগৃহীত ছবি

চিলির ডিপ র‌্যান্ডম সার্ভে টেলিস্কোপে ধরা পড়া ‘৩আই/অ্যাটলাস’ (3I/ATLAS) নামের এক বিশাল মহাজাগতিক বস্তুকে ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক অ্যাভি লোয়েব মনে করছেন, এই বস্তুটি প্রাকৃতিক নয়, বরং কৃত্রিমভাবে তৈরি হতে পারে—যা ভিনগ্রহী প্রযুক্তির ফলও হতে পারে। প্রায় ম্যানহাটন দ্বীপের সমান আকারের এ বস্তুটি সৌরজগতের বাইরের অঞ্চল থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
 

নাসার তথ্য অনুযায়ী, বস্তুটি পৃথিবীর জন্য কোনো ঝুঁকি তৈরি করবে না এবং ২০২৫ সালের ৩০ অক্টোবর সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছাবে, তখন এর দূরত্ব হবে প্রায় ২৭ কোটি কিলোমিটার। সাধারণ ধূমকেতুর মতো এর পেছনে কোনো লেজ নেই; বরং আলো ছড়াচ্ছে সামনের দিকে—যা জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে নজিরবিহীন। ২০২৫ সালের জুলাইয়ে হাবল স্পেস টেলিস্কোপের তোলা ছবিতেও একই দৃশ্য ধরা পড়ে, তবে গ্যাসীয় উপাদানের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
 

অধ্যাপক লোয়েব মনে করেন, এটির নকশা ও গতিপথ কোনো বিশেষ উদ্দেশ্য—সম্ভবত পর্যবেক্ষণ বা অন্য কোনো মিশনের—জন্য পরিকল্পিত হতে পারে। এর কক্ষপথ সূর্যের চারপাশে গ্রহগুলোর কক্ষপথের সমতল থেকে মাত্র ৫ ডিগ্রি ভিন্ন এবং যখন এটি সূর্যের কাছাকাছি থাকবে, তখন পৃথিবী বিপরীত পাশে অবস্থান করবে, যা গোপন চলাচলের সুযোগ দিতে পারে।
 

নাসার হিসাব মতে, ‘৩আই/অ্যাটলাস’ সৌরজগতের বাইরের অঞ্চল থেকে আসা নিশ্চিত তৃতীয় বস্তু। এর হাইপারবোলিক কক্ষপথ (খোলা রেখার মতো) ইঙ্গিত দিচ্ছে যে এটি সূর্যের চারপাশে ঘোরে না, বরং আন্তঃনাক্ষত্রিক উৎস থেকে এসেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।