ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যম স্বাধীনতা নিয়ে নোয়াবের উদ্বেগ প্রত্যাখ্যান করল অন্তর্বর্তী সরকার

প্রেস রিলিজ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ১২:১০:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ১২:১০:২৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যম স্বাধীনতা নিয়ে নোয়াবের উদ্বেগ প্রত্যাখ্যান করল অন্তর্বর্তী সরকার
সাংবাদিকদের নিরাপত্তা ও তথ্যপ্রাপ্তির স্বাধীনতা নিয়ে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সম্প্রতি যে উদ্বেগ প্রকাশ করেছে, তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং। এক বিবৃতিতে তারা জানিয়েছে, নোয়াবের প্রকাশিত উদ্বেগ বাস্তবতা ও তথ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং তা বিভ্রান্তিকর।
 
প্রেস উইংয়ের দাবি, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর কোনো গণমাধ্যমের সম্পাদকীয় বা প্রশাসনিক নীতিতে হস্তক্ষেপ করেনি। বরং গণমাধ্যমে সরকারবিরোধী বক্তব্য ও টকশোতেও সংযমের পরিচয় দিয়েছে। কোনো সংবাদমাধ্যমের সম্প্রচার বা নিবন্ধন বাতিল করা হয়নি, বরং পূর্ববর্তী সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া কিছু গণমাধ্যম পুনরায় কার্যক্রম শুরু করার সুযোগ পেয়েছে।
 
সাংবাদিকদের তথ্যপ্রাপ্তি প্রসঙ্গে বলা হয়, উপদেষ্টামণ্ডলীর দপ্তরসমূহে সাংবাদিকদের সরাসরি প্রবেশাধিকার ছিল এবং সম্পাদকীয় অবস্থানের কারণে কাউকে ব্রিফিং বা সাক্ষাৎকার থেকে বাদ দেওয়া হয়নি। অ্যাক্রেডিটেশন পদ্ধতির সংস্কারকে ঘিরে নোয়াবের সমালোচনাকেও ভিত্তিহীন বলে অভিহিত করেছে প্রেস উইং। তাদের মতে, আগের ব্যবস্থাটি অনিয়মে ভরা ছিল, যেখানে অনেকে সাংবাদিক না হয়েও বিশেষ সুবিধা নিয়েছেন। বর্তমান অস্থায়ী পাস ব্যবস্থা প্রকৃত ও যোগ্য সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করেছে।
 
জানানো হয়, কিছু সাংবাদিক দায়িত্ব হারালেও তা সরকারের নির্দেশে হয়নি; বরং গণমাধ্যম মালিকদের নিজস্ব কৌশলগত পুনর্বিন্যাসের অংশ হিসেবে নেওয়া সিদ্ধান্ত। এ বিষয়ে সরকারের কোনো ভূমিকা নেই বলেও দাবি করা হয়।
 
প্রেস উইং আরও জানায়, সাংবাদিকদের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য একটি ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের প্রস্তাবও বিবেচনায় রয়েছে, যা ভবিষ্যতে আইনি নিরাপত্তা জোরদার করবে এবং আত্মনিয়ন্ত্রণ বা ‘সেলফ সেন্সরশিপ’ হ্রাসে সহায়ক হবে।
 
শেষ অংশে, সরকার গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানালেও, নোয়াবকে নিজ সংগঠনের অভ্যন্তরীণ সমস্যাগুলোর— যেমন শ্রমিক অধিকার, নিরাপত্তাহীন কর্মপরিবেশ ও মজুরি বৈষম্যের— দিকে নজর দেওয়ার আহ্বান জানানো হয়। প্রেস উইং মনে করে, বাস্তব তথ্যভিত্তিক উদ্বেগই গণমাধ্যমের স্বাধীনতাকে সঠিকভাবে এগিয়ে নিতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।