ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে শাহবাগে ছাত্রদল এবং শহীদ মিনারে এনসিপির সমাবেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৮:৩৮:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৮:৩৮:৩৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে শাহবাগে ছাত্রদল এবং শহীদ মিনারে এনসিপির সমাবেশ ছবি সংগৃহীত

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ (রোববার, ৩ আগস্ট) রাজধানীতে পৃথক কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছাত্রদলের পক্ষ থেকে শাহবাগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি শহীদ মিনারে দলীয় ইশতেহার ঘোষণা করবে। শনিবার বাংলামোটরে দলটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, শুধু ইশতেহারই নয়, দেশ গঠনের একটি পূর্ণাঙ্গ কর্মসূচিও ঘোষণা করা হবে।

ছাত্রদলের সমাবেশ শাহবাগে স্থানান্তর করায় সন্তোষ প্রকাশ করে নাহিদ ইসলাম তাদের ধন্যবাদ জানান এবং একইসঙ্গে “জুলাই ঘোষণাপত্র” এর সাংবিধানিক স্বীকৃতি দাবি করেন।

সমাবেশ উপলক্ষে রাজধানীতে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আগে থেকেই জড়ো হয়েছেন। আজও বহু মানুষ ঢাকায় আসছেন অংশ নিতে। সমাবেশ ঘিরে রাজধানীতে তীব্র যানজটের আশঙ্কা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাই বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।