ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

এক বছরে আইন মন্ত্রণালয়ের কাজের বিবরণ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ১১:৫৮:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ১১:৫৮:১৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১ বার পঠিত
এক বছরে আইন মন্ত্রণালয়ের কাজের বিবরণ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল
গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হতে চলেছে। এই সময়ে আইন মন্ত্রণালয় যে সব কার্যক্রম সম্পন্ন করেছে, তা তুলে ধরেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
 
বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল ২০২৪ সালের ৮ আগস্ট। এর পর থেকে আইন মন্ত্রণালয় আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার, ডিজিটালাইজেশন, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।
 
আইনি সংস্কারের মধ্যে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন-১৯৭৩ সংশোধন করে গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যবেক্ষক, সরাসরি সম্প্রচার, সাক্ষী নিরাপত্তা, আপিল ও ক্ষতিপূরণের বিধান যুক্ত হয়েছে। বিচারপতি নিয়োগে স্বচ্ছতা আনতে ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫’ জারি করা হয়েছে।
 
ফৌজদারি আইনের সংশোধনে গ্রেফতার ও রিমান্ড প্রক্রিয়া আরও জবাবদিহিমূলক করা হয়েছে। দেওয়ানি কার্যবিধি সংস্কারে অনলাইনে সমন জারি, এফিডেভিটের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ এবং দ্রুত রায় কার্যকর করার বিধান যুক্ত হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে তদন্ত ও বিচার নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা ও ব্যর্থতার জন্য তদন্ত কর্মকর্তার জবাবদিহি নিশ্চিত করা হয়েছে।
 
সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ প্রণয়ন করে আগের নিপীড়নমূলক ধারাগুলো বাতিল করা হয়েছে। বিবাহ নিবন্ধনে অনলাইন সুবিধা ও জেন্ডার বৈষম্য নিরসনে বিধান পরিবর্তন হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা ‘নো ভিসা রিকোয়ার্ড’ স্টিকার থাকলে বা জন্মসনদ/জাতীয় পরিচয়পত্র দিয়েও পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন।
 
প্রাতিষ্ঠানিক সংস্কারে বিচার বিভাগের স্বাধীনতা বাড়াতে সুপ্রিম কোর্টকে বিচারক নিয়োগে ক্ষমতা প্রদান, কেন্দ্রীয়ভাবে আদালত কর্মচারী নিয়োগের নীতিমালা তৈরি, তথ্য ও সেবা কেন্দ্র স্থাপন, বিচারকদের সম্পত্তি হিসাব সংগ্রহ এবং সাবরেজিস্ট্রারদের ব্যক্তিগত তথ্য বিবরণী সংরক্ষণ উল্লেখযোগ্য উদ্যোগ।
 
ডিজিটালাইজেশনে আদালত ব্যবস্থাকে আধুনিক করতে অনলাইন বেইলবন্ড, ই-ফ্যামিলি কোর্ট প্রতিষ্ঠা, সাক্ষ্যগ্রহণে অনলাইন সুবিধা, অ্যাটেস্টেশন প্রক্রিয়া শতভাগ অনলাইন এবং বিচার বিভাগের ৫০ শতাংশ নথি নিষ্পত্তি করা হয়েছে।
 
হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি ও আইন বিভাগের সুপারিশে ১৫ হাজার মামলা এবং সাইবার আইনের অধীনে ৪০৮টি স্পিচ-অফেন্স মামলা ও গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট ৭৫২টি মামলা প্রত্যাহার করা হয়েছে।
 
দৈনন্দিন কার্যক্রমে গত এক বছরে মন্ত্রী পর্যায়ে ১২৮৩টি নথি নিষ্পত্তি, ৩৯১টি আইনি মতামত প্রদান এবং ১ লাখ ৫৯ হাজারের বেশি কাগজপত্র সত্যায়ন করা হয়েছে, যা আগের তুলনায় দ্বিগুণ।
 
নতুন কমিশনগুলোকে সাচিবিক সহায়তা, আইন কর্মকর্তাদের নিয়োগ, বিচারপতি নিয়োগে সহযোগিতা এবং প্রবিধান কোডিফিকেশনের উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়।
 
আন্তর্জাতিক অপরাধ আদালতে নতুন বিচারক ও প্রসিকিউটর নিয়োগসহ সর্বোচ্চ আদালতে বিচারপতি নিয়োগেও সাচিবিক সহায়তা দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।