ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

সন্দ্বীপ উপজেলা আ.লীগ সভাপতি আলাউদ্দিন বেদন ককটেলসহ হাতিয়া থেকে গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৭:৪২:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৭:৪২:১২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
সন্দ্বীপ উপজেলা আ.লীগ সভাপতি আলাউদ্দিন বেদন ককটেলসহ হাতিয়া থেকে গ্রেফতার ছবি সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে ককটেলসহ সন্ধ্বীপ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন বেদনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আলাউদ্দিন বেদন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরিষপুর গ্রামের বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকারবিরোধী আন্দোলনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং শ্বশুরবাড়ি এলাকায় অবস্থান করছিলেন বলে তথ্য পায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জোড়খালী গ্রামের একটি বাড়ি থেকে তাকে ১০ পিস ককটেলসহ আটক করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে বেদনের সঙ্গে থাকা সন্দ্বীপের আরও ১৫–২০ জন সহযোগী পালিয়ে যায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, আলাউদ্দিন বেদনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হচ্ছে। তাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।