ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ‘জিন’ ছিলেন ডিবি প্রধান হারুন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৭:৫৫:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৭:৫৫:০৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ‘জিন’ ছিলেন ডিবি প্রধান হারুন সংগৃহীত ছবি

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদকে ‘জিন’ বলে ডাকতেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কারণ, রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে তাকে সবচেয়ে কার্যকর মনে করা হতো।
 

এই তথ্য উঠে এসেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আদালতে দেওয়া জবানবন্দিতে। মঙ্গলবার আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।
 

জবানবন্দিতে মামুন বলেন, ১৯ জুলাই থেকে প্রায় প্রতিদিন রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে বৈঠক হতো। এসব বৈঠকে উপস্থিত থাকতেন দুইজন সচিব, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মনিরুল ইসলাম, ডিবি প্রধান হারুন অর রশীদ, র‌্যাব মহাপরিচালক, আনসার ডিজি, এনটিএমসির প্রধান জিয়াউল আহসানসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তারা। সেখান থেকেই সব নির্দেশনা ও পরামর্শ দেওয়া হতো।
 

জবানবন্দিতে আরও বলা হয়, একটি কোর কমিটির বৈঠকে আন্দোলনের ছয় সমন্বয়ককে আটক করার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী তাদের আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং আন্দোলন প্রত্যাহারে মানসিক নির্যাতন ও চাপ প্রয়োগ করা হয়। গণমাধ্যমে কর্মসূচি প্রত্যাহারের বিবৃতি দিতে বাধ্য করা হয় তাদের।
 

১০ জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে নেন সাবেক আইজিপি মামুন। ট্রাইব্যুনালের সামনে বিস্তারিত তথ্য উপস্থাপন করার ইচ্ছা প্রকাশ করেন তিনি এবং রাজসাক্ষী হতে চান বলে জানান। ট্রাইব্যুনাল তার আবেদন মঞ্জুর করে এবং কারাগারে তাকে আলাদা কক্ষে রাখার নির্দেশ দেয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।