ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু

শ্রীমঙ্গলে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: সহকারী ম্যানেজার নিহত, আহত ৩

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৯:৫০:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৯:৫৫:৫৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
শ্রীমঙ্গলে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: সহকারী ম্যানেজার নিহত, আহত ৩ ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পলি ফাইবার কারখানায় থার্মাল অয়েল হিটার মেশিন বিস্ফোরণে আসাদুল ইসলাম (৪২) নামে এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সরকার বাজার এলাকায় অবস্থিত ‘রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এ এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। যান্ত্রিক ত্রুটির কারণে রক্ষণাবেক্ষণ চলাকালীন এই বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
 
নিহত আসাদুল ইসলাম ওই কারখানার সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি গাইবান্ধা জেলায়। দুর্ঘটনায় আহতরা হলেন—বয়লার হেলপার মো. আব্দুল হাকিম (সিরাজগঞ্জ), ইলেকট্রিশিয়ান মো. আব্দুল বাশার চেস্তি (বগুড়া) এবং ঢাকা থেকে সার্ভিস দিতে আসা টেকনিশিয়ান গোলাম রব্বানী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
 
কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঘটনার সময় থার্মাল অয়েল হিটার মেশিনের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ চলছিল। কাজ চলাকালীন হঠাৎ মেশিনে ‘ব্যাকফায়ার’ হলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং চারপাশের যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়। কারখানার রেসিডেন্স ম্যানেজার শাকিল আহমেদ জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতের পরিবারকে সব ধরনের আর্থিক ও মানবিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
 
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং কারখানার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।