ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

সাভারে একই স্থানে বারবার লাশ উদ্ধার: জনমনে চরম আতঙ্ক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ১০:১৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ১০:১৫:০৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
সাভারে একই স্থানে বারবার লাশ উদ্ধার: জনমনে চরম আতঙ্ক ছবি: সংগৃহীত
সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে রোববার (১৮ জানুয়ারি) দুপুরে আগুনে পোড়া দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই একই স্থান থেকে গত কয়েক মাসে দফায় দফায় আরও তিনটি লাশ উদ্ধার হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করলেও লাশের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
 
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে আগুনে পোড়া দুটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের পরিচয় ও ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), র‍্যাব ও ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উদ্ধারকৃত মরদেহের একটি নারী ও অন্যটি শিশুর বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 
অনুসন্ধানে জানা যায়, এই পরিত্যক্ত ভবনটি এখন যেন এক রহস্যপুরীতে পরিণত হয়েছে। এর আগে গত বছরের ২৯ আগস্ট এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ, ১২ অক্টোবর এক নারীর অর্ধনগ্ন মরদেহ এবং ১৯ ডিসেম্বর টয়লেট থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছিল। সব মিলিয়ে একই স্থানে এখন পর্যন্ত পাঁচটি লাশের সন্ধান মিলল। স্থানীয়দের অভিযোগ, থানা পুলিশের অতি সন্নিকটে এমন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটলেও ভবনটি রক্ষায় কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
 
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত ইমতিয়াজ জানান, মরদেহ দুটি মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তবে পরিচয় নিশ্চিত করতে ডিএনএ প্রোফাইলিং ও আনুষঙ্গিক তদন্ত চলছে।
 
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের আগে এই ভবনটি ঢাকা জেলা পুলিশের ব্যারাক হিসেবে ব্যবহৃত হতো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। আইনি ও প্রশাসনিক জটিলতায় ভবনটি সংস্কার বা তদারকি না করায় এটি বর্তমানে অপরাধীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।