ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ফিউচার ইনভেস্টমেন্ট সম্মেলনে অংশ নিতে সৌদি যুবরাজের আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা ইউনূস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৮:৪৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৮:৪৬:০৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
ফিউচার ইনভেস্টমেন্ট সম্মেলনে অংশ নিতে সৌদি যুবরাজের আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা ইউনূস সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ প্রধান উপদেষ্টার কাছে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র হস্তান্তর করছেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে রিয়াদে অনুষ্ঠিতব্য ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (FII9)-এর নবম আসরে যোগদানের জন্য সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
 
রোববার (২৭ জুলাই) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।
 
এ আন্তর্জাতিক সম্মেলনটি আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রিয়াদে অনুষ্ঠিত হবে।
 
২০১৭ সালের পর এই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো সরকার প্রধানকে এই সম্মানজনক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হলো।
 
সৌদি যুবরাজের আন্তরিক আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে অধ্যাপক ইউনূস জানান, তিনি সম্মেলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।
 
এ সময় বাংলাদেশ-সৌদি কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকে ঘিরে একটি নির্ধারিত তারিখে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণের জন্য সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।