ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আ.লীগের অনুষ্ঠানে জুলাইয়ের ১,৪০০ প্রাণহানির কথা বললেন হ্যারি

২০২৪ সালের গণ-অভ্যুত্থান, নিরাপত্তা বাহিনীর ভূমিকা ও রাজনৈতিক বিভাজন নিয়ে বক্তব্য দেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৭:৩১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৭:৩১:৩৪ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
আ.লীগের অনুষ্ঠানে জুলাইয়ের ১,৪০০ প্রাণহানির কথা বললেন হ্যারি ছবি সংগৃহীত


নিউইয়র্কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আয়োজিত এক সেমিনারে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষের প্রাণহানির কথা তুলে ধরেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। ওই ঘটনায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের অধীন নিরাপত্তা বাহিনীর ভূমিকার পাশাপাশি নিহত পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সদস্যদের কথাও স্মরণ করেন তিনি।


স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগ আয়োজিত ‘ঢাকা কোন পথে! বাংলাদেশ আজ ও আগামীকাল’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হ্যারি কে টমাস। তাঁর বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ দলটির নেতাকর্মীদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে।


বক্তব্যে হ্যারি কে টমাস বলেন, অধিকাংশ দেশ ২০ বছরেও যত ঘটনার মধ্য দিয়ে যায়, বাংলাদেশ দুই বছরেই তার চেয়ে বেশি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। ২০২৪ সালে ছাত্রদের নেতৃত্বে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে।

তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের গ্রীষ্মে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে। তাঁদের অনেকেই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন। একপর্যায়ে সহিংসতার লক্ষ্যবস্তু হন পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরাও।


সাবেক এই মার্কিন রাষ্ট্রদূতের ভাষ্য অনুযায়ী, ওই সহিংসতায় ৪৪ জন পুলিশ সদস্য নিহত হন। থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজিত জনতার হাতে তাঁদের অনেকের মৃত্যু হয়। এ ছাড়া অন্যান্য নিরাপত্তা বাহিনীর আরও আট সদস্য নিহত হন। তাঁদেরও স্মরণ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। টমাস বলেন, নিহতের হিসাবের প্রতিটি সংখ্যার পেছনে একজন মানুষের নাম রয়েছে।


২০২৪ সালের আন্দোলনে নিহত আবু সাঈদ ও নারায়ণগঞ্জে নিহত ছয় বছরের এক শিশুর ঘটনাও তুলে ধরেন হ্যারি কে টমাস। তিনি বলেন, রংপুরে ছাত্র আবু সাঈদ দুই হাত ছড়িয়ে পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন। তাঁকে গুলি করে হত্যা করা হয়। অন্যদিকে, নারায়ণগঞ্জে একটি ভবনের ছাদ থেকে সংঘর্ষ দেখার সময় ছয় বছরের এক মেয়ে নিহত হয়। তাঁদের জীবনের বিনিময়েই বাংলাদেশ আজকের গণতন্ত্র পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন যা-ই আলোচনা করা হোক, সবার আগে এই বিষয়টি স্মরণ করা উচিত।


আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এবং ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয় বলেও বক্তব্যে উল্লেখ করেন টমাস। তাঁর ভাষ্য, ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনের ফল নিয়ে ভিন্নমত থাকলেও ভোটের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়টি স্বীকার করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যকার বিভাজন দূর করার ওপরও গুরুত্ব দেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত। ক্ষোভ ও বিদ্বেষ পুষে রাখার বিপদ বোঝাতে তিনি শেক্‌সপিয়ারের রচনার প্রসঙ্গ টানেন। একই সঙ্গে কাজী নজরুল ইসলামের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতার উল্লেখ করে বলেন, বিপজ্জনক জলপথ পাড়ি দেওয়ার সময় যাত্রীদের পারস্পরিক বিবাদে যেন নৌকা ডুবে না যায়।


রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরে টমাস বলেন, বাংলাদেশ এখনো বিভক্ত। বিএনপি ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে বিভাজন রয়েছে। সরকার ও সংসদে বিরোধী পক্ষের নেতৃত্বে থাকা জামায়াতে ইসলামীর সঙ্গেও বিভাজন আছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে ক্ষমতার কেন্দ্রে থাকা আমলাতন্ত্র এবং নিজেদের সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ প্রত্যাশী তরুণ প্রজন্মের মধ্যেও গভীর বিভাজন রয়েছে। তাঁর মতে, এই তরুণেরাই ২০২৪ সালে রাজপথে নেমেছিল।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।