ফিউচার ইনভেস্টমেন্ট সম্মেলনে অংশ নিতে সৌদি যুবরাজের আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা ইউনূস
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৮:৪৬:০৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৮:৪৬:০৩ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩২ বার পঠিত
সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ প্রধান উপদেষ্টার কাছে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র হস্তান্তর করছেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে রিয়াদে অনুষ্ঠিতব্য ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (FII9)-এর নবম আসরে যোগদানের জন্য সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১
রোববার (২৭ জুলাই) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।
এ আন্তর্জাতিক সম্মেলনটি আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রিয়াদে অনুষ্ঠিত হবে।
২০১৭ সালের পর এই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো সরকার প্রধানকে এই সম্মানজনক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হলো।
সৌদি যুবরাজের আন্তরিক আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে অধ্যাপক ইউনূস জানান, তিনি সম্মেলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।
এ সময় বাংলাদেশ-সৌদি কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকে ঘিরে একটি নির্ধারিত তারিখে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণের জন্য সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।