ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নিরাপত্তা উদ্বেগে আরবাইন উপলক্ষে পাকিস্তানি তীর্থযাত্রীদের সড়কপথে ভ্রমণ নিষিদ্ধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৯:৪৬:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৯:৪৬:০৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
নিরাপত্তা উদ্বেগে আরবাইন উপলক্ষে পাকিস্তানি তীর্থযাত্রীদের সড়কপথে ভ্রমণ নিষিদ্ধ পাকিস্তান-ইরান সীমান্ত। ছবি: সংগৃহীত

চলতি বছরে আরবাইন উপলক্ষে পাকিস্তানি তীর্থযাত্রীদের সড়কপথে ইরান ও ইরাক ভ্রমণের অনুমতি দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। রোববার (২৭ জুলাই) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
 

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নকভি বলেন, “জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার স্বার্থে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেলুচিস্তান সরকার ও নিরাপত্তা সংস্থার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়েছে।
 

তবে আকাশপথে তীর্থযাত্রার অনুমতি বহাল থাকবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন যাতে তীর্থযাত্রীরা নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন।
 

প্রতিবছর প্রায় ৭ লাখ পাকিস্তানি আরবাইন উপলক্ষে কারবালায় হজরত ইমাম হুসাইন (রা.)-এর শাহাদতের স্মরণে অংশ নিতে ইরাকে যান।
 

এর আগে মে মাসে পাকিস্তান ও ইরান সিদ্ধান্ত নেয় যে মুহাররম ও সফর মাসে সীমান্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে। পাশাপাশি, ফ্লাইট সংখ্যা বাড়ানো ও সমুদ্রপথে ভ্রমণের ব্যবস্থার কথাও বিবেচনায় ছিল।
 

ইরান জানিয়েছে, এবারের তীর্থ মৌসুমে মাশহাদে প্রায় ৫ হাজার পাকিস্তানি তীর্থযাত্রীর জন্য আবাসন ও খাবারের ব্যবস্থা করা হবে।
 

উল্লেখ্য, ২০২১ সাল থেকে পাকিস্তানের বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান অঞ্চলে জঙ্গি হামলা বেড়ে গেছে। এই প্রেক্ষাপটেই আরবাইন উপলক্ষে সড়কপথে ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করা হলো।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।