ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা বাড়াতে নোবিপ্রবিতে সেমিনার

গুজব প্রতিরোধ ও সাইবার সচেতনতা বাড়াতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির বিশেষ আয়োজন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৯:৫৮:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ১১:০৭:৪৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা বাড়াতে নোবিপ্রবিতে সেমিনার ছবি: প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার এবং সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে ‘থিঙ্ক বিফোর ইউ ক্লিক: রেসপনসিবল সোশ্যাল মিডিয়া ইউজ অ্যান্ড সাইবার সিকিউরিটি’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, "বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে এ প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের পাশাপাশি অপব্যবহারের প্রবণতাও লক্ষ করা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো, ব্যক্তিগত আক্রমণ, অপমানজনক মন্তব্য, ভুয়া অ্যাকাউন্ট পরিচালনা এবং সাইবার হয়রানির মতো ঘটনা ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।" উপাচার্য আরও বলেন, "আমরা এখানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সকলেই একটি অভিন্ন পরিবারের অংশ। আমাদের প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন। আমরা কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার আগে তার সত্যতা যাচাই করব, সম্ভাব্য প্রভাব বিবেচনা করব এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করব। সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে আমরা একটি নিরাপদ ও ইতিবাচক ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে চাই।" আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন- নোবিপ্রবি প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, নোয়াখালীর সহকারী পুলিশ সুপার (এএসপি) ড. মো. নুরুল হুদা ভূঁইয়া এবং নোবিপ্রবি শহিদ মুগ্ধ মেডিকেল সেন্টারের সাইকোলজিস্ট মো. আবু তারেক। আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক (কিউএ) ড. মো. শিবলুর রহমানের সঞ্চালনায় সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ব্যাচের শ্রেণি প্রতিনিধি (সিআর) এবং ক্যাম্পাস সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।