শুল্ক-বাণিজ্য নিয়ে টানাপোড়েনের মধ্যে ভারত যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ
১৭ থেকে ২২ অক্টোবর ভারত ও উজবেকিস্তান সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী; বাণিজ্য আলোচনা, জ্বালানি সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক থাকবে আলোচনায়।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৯:৩৬:৩০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৯:৩৬:৩০ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২০ বার পঠিত
ছবি: সংগৃহীত
আগামী শনিবার থেকে পাঁচ দিনের ভারত সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি থমকে যাওয়া, মার্কিন শুল্ক নীতি এবং রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনা নিয়ে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে টানাপোড়নের মধ্যেই এই উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি বৈঠক করবেন ভারতীয় কর্মকর্তা এবং শিল্পপতিদের সঙ্গে। আলোচনায় জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা, কৌশলগত সম্পর্ক আরও মজবুত করা এবং বাণিজ্যিক বিনিয়োগের মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। খবর বিডিনিউজের।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩
সফরকালে রুবিও ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই এবং জ্বালানি খাতের অন্যতম প্রধান কেন্দ্র জামনগর সফর করবেন। তার এই সফরে উজবেকিস্তানও রয়েছে। চলতি বছরে এটি তার দ্বিতীয় সরকারি ভারত সফর।
ভারতে রুবিও সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকের উদ্দেশ্য হলো, যুক্তরাষ্ট্র–ভারত কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করা, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা এবং জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।