ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে তৃতীয় হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান

সৌদি আরবের রিয়াদ, নজরান ও খামিস মুশায়িতের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি ইয়েমেনের হুথি বাহিনীর।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৯:৫৬:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৯:৫৬:৫৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
রিয়াদ বিমানবন্দরে তৃতীয় হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান ছবি— সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় দফায় হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বাহিনী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে দুটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানানো হয়, হামলায় বিমানবন্দরে অন্তত একটি বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
 

এর আগে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছিল সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ওই ঘোষণার কয়েক ঘণ্টা পরই রিয়াদ বিমানবন্দরে নতুন করে হামলার ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 

হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তাদের বাহিনী। একই সঙ্গে সৌদি আরবের নজরান শহরের একটি বিমানবন্দর এবং খামিস মুশায়িত এলাকার একটি বিমানঘাঁটিতে আরও দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেন তিনি।
 

তবে হামলার ক্ষয়ক্ষতি এবং লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র আঘাত হানার বিষয়ে হুথিদের বক্তব্যের বিস্তারিত স্বাধীনভাবে যাচাই করা যায়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।