ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়, জানালেন ট্রাম্প

আলোচনা চলার কথা জানিয়ে অবরোধ বহাল রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৭:১৩:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৭:১৩:৩৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়, জানালেন ট্রাম্প ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের ওপর হামলা চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দুই দেশের মধ্যে আলোচনা চলছে জানিয়ে ইরানের ওপর অবরোধ পূর্ণমাত্রায় কার্যকর রাখার কথা বলেছেন তিনি।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র কোনো সময়েই ইরানে হামলা চালাবে না। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফলপ্রসূ আলোচনা চলছে। তবে ইরানের ওপর আরোপিত অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে।

হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন নিয়েও মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি দাবি করেন, বুধবারের পর থেকে এই জলপথ দিয়ে রেকর্ড পরিমাণ তেল প্রবাহিত হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এ সময়ে ২ কোটি ২০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়েছে, যার এক ব্যারেলও ইরান থেকে আসেনি বা ইরানে যায়নি। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে নৌচলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় সংঘাত বন্ধ এবং আলোচনার পথ তৈরি করতে যুক্তরাষ্ট্র ও ইরান জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌচলাচলসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে এর বাস্তবায়ন আটকে রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।