গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেটে ককটেল বিস্ফোরণ
নবীনবরণের আগের রাতে ক্যাম্পাসে আতঙ্ক, গ্রেফতার হয়নি কেউ
- আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১০:৩৮:১৪ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১০:৩৮:১৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৯ বার পঠিত
সংগৃহীত ছবি
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের ভেতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘটা এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের সড়ক থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। এর একটি গেটের বাইরে গাছে লেগে বিস্ফোরিত হয় এবং অপরটি বিশ্ববিদ্যালয়ের ভেতরে গিয়ে বিস্ফোরিত হয়। ওসি আরও জানান, সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ জানান, বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে, যেখানে গোপালগঞ্জের তিনটি আসনের সংসদ সদস্যদের অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। তার অভিযোগ, কোনো একটি দুষ্কৃতকারী দল পরিকল্পিতভাবে অনুষ্ঠানের আগমুহূর্তে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। তিনি হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।