ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

সাভারে চামড়া চোর চক্রের দুই সদস্য আটক, ১৬ বান্ডেল উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১২:০৭:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১২:০৯:০০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
সাভারে চামড়া চোর চক্রের দুই সদস্য আটক, ১৬ বান্ডেল উদ্ধার ছবি সংগৃহীত
সাভারের হেমায়েতপুরে ট্যানারি শিল্প নগরী থেকে রপ্তানির জন্য প্রস্তুতকৃত ১৬ বান্ডেল চুরি হওয়া পশুর চামড়া উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে জানানো হয়, গত ৬ জুলাই সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্প নগরী এলাকার মেসার্স রাইসা লেদার এর প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ১৫হাজার স্কয়ার ফিটের ১৬ বান্ডেল পশুর চামড়া চুরি হয়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক জোনায়েদ হোসেন পলাশ সাভার মডেল থানায় চুরির মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় সাভার মডেল থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে চামড়া শিল্প নগরী এলাকা হতে মো. রাসেলকে(৩৫) গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামি মো. জাহাঙ্গীর আলমকে (৫৮) রাজধানী ঢাকার হাজারীবাগ থেকে গ্রেফতারসহ তার কাছ থেকে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করেছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।