ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

এ কে খানে কাভার্ড ভ্যানের ধাক্কায় দেয়াল চাপা পড়ে পথচারী নিহত

কুরিয়ার সার্ভিসের পার্কিং এলাকা থেকে বের হওয়ার সময় দুর্ঘটনা, ভ্যানটি জব্দ করেছে পুলিশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০১:০১:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০১:০২:০৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০১ বার পঠিত
এ কে খানে কাভার্ড ভ্যানের ধাক্কায় দেয়াল চাপা পড়ে পথচারী নিহত ছবি: সংগৃহীত
নগরীর পাহাড়তলী থানাধীন এ কে খান এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের কার্ভাডভ্যানের ধাক্কায় দেয়াল চাপা পড়ে এক পথচারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। ওই পথচারীর আনুমানিক বয়স ৫০ বছর বলে জানিয়েছে পাহাড়তলী থানার ডিউটি অফিসার। তবে তিনি ওই পথচারীর নাম জানাতে পারেননি। এই ঘটনায় পাহাড়তলী থানা পুলিশ জে আর ট্রান্সপোর্টের ওই কাভার্ডভ্যানটি জব্দ করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে একেখান কুটুমবাড়ীর সামনে এই ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জে আর ট্রান্সপোর্ট নামে কোম্পানির একটি কাভার্ডভ্যান তাদের নিজস্ব পার্কিং এলাকা থেকে বের হচ্ছিল। জেআর কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানটি বের হওয়ার সময় তাদের সামনের গেটে ধাক্কা লেগে দেয়াল ধসে পড়ে। এসময় রাস্তায় হেঁটে যাওয়া এক পথচারী দেয়ালের নিচে চাপ পড়ে গুরুতর আহত হন। ওই কোম্পানির লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাহাড়তলী থানা পুলিশ জানায়, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।