ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

মক্কায় জরুরি সতর্কতা প্রত্যাহার, ৬ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি

তাইফ ও ইয়ানবুকে হামলার চেষ্টা ঠেকানোর কথা জানাল সৌদি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৮:১৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৮:১৩:৩৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
মক্কায় জরুরি সতর্কতা প্রত্যাহার, ৬ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি ছবি সংগৃহীত

সৌদি আরবের মক্কাসহ কয়েকটি এলাকায় জারি করা ‘সম্ভাব্য বিপদ’ সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। একই সময়ে ইয়েমেনের হুথিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য জানান।
 

আল-মালিকি বলেন, সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাইফ ও ইয়ানবুকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই ধ্বংস করেছে। এগুলো মাটিতে আঘাত হানার আগেই প্রতিহত করা হয় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 

এর আগে বৃহস্পতিবার বিকেলে মক্কা, তাইফ, জেদ্দা, তাবুক ও লোহিত সাগরের উপকূলীয় শহর ইয়ানবু এলাকায় সম্ভাব্য হামলার সতর্কতা জারি করা হয়। সতর্কবার্তায় বাসিন্দাদের ভবনের ভেতরে অবস্থান করা এবং জানালা, খোলা জায়গা, বারান্দা ও ছাদ থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।
 

ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সতর্কতা প্রত্যাহার করা হয়। এর আগে ১৬ সেপ্টেম্বর মক্কামুখী একটি ড্রোন ভূপাতিত করার দাবিও করেছিল সৌদি নেতৃত্বাধীন জোট। সে সময় হুথিরা মক্কা বা কোনো ধর্মীয় স্থাপনাকে লক্ষ্য করার অভিযোগ অস্বীকার করেছিল।
 

এদিকে হুথিদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের লক্ষ্য সৌদির সামরিক স্থাপনা, তেল অবকাঠামো ও বন্দর। ধর্মীয় স্থাপনা লক্ষ্য করার অভিযোগ তারা অস্বীকার করে আসছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।